একটা সময়ে বুকের বাঁপাশে আদরে যে ঘুমায়,
সেই একদিন বুকের বাঁপাশে ব্যথা হয়ে উঠে
দুচোখের ঘুম কেড়ে নেয়।
যে মানুষটা জাপটে ধরে বলে
আমাকে কখনো ছেড়ে যেও না,
সে মানুষটার বুকে একটা সময়ে
মাথা গোঁজার আশ্রয়টুকু মিলে না।
তার সাথে বেড়ে যায় সীমাহীন দুরত্ব।
যে মানুষ চোখের কাজলের প্রশংসা করে,
একদিন তার দূরত্ব বাড়ার কারণেই
চোখের জলে সে কাজল ধুয়ে যায়।
কাজল জলে বুক ভাসালেও,
মুছে দেবার সে হাত দুটি আর আপন থাকে না।
জীবনে যে ভালোবাসা কি বুঝতে শেখায়,
তাকে কখনোই পাওয়া হয় না।
বিনা নোটিশেই সে অন্য কারো হয়ে যায় ।
হারিয়ে যায় জীবন থেকে অনেক দূরে।
সব স্বপ্ন সব আশা আর প্রতিশ্রুতি ভেঙেচুরে
চিরদিনের জন্য সেও পর হয়ে যায়।
যে মানুষ ভালোবাসার অধিকার দেখিয়ে
নিজের যত্নের কথা মনে করিয়ে দেয়,
সেও একটা সময়ে এলে
অযত্নে অবহেলায় একা ফেলে চলে যায়।
এ জগতে ক'জনই বা ভালোবেসে ভালোবাসা পায়,
ভালোবাসার নাম করে জীবনের সাথে জড়িয়ে
একটা সময় এলে সবাই ছেড়ে যায়।
লেখা : শাহরিয়ার শরীফ
একটা সময়ে বুকের বাঁপাশে আদরে যে ঘুমায়, সেই একদিন বুকের বাঁপাশে ব্যথা হয়ে উঠে দুচোখের ঘুম কেড়ে নেয়। যে মানুষটা জাপটে ধরে বলে আমাকে কখনো ছেড়ে যেও না, সে মানুষটার বুকে একটা সময়ে মাথা গোঁজার আশ্রয়টুকু মিলে না। তার সাথে বেড়ে যায় সীমাহীন দুরত্ব। যে মানুষ চোখের কাজলের প্রশংসা করে, একদিন তার দূরত্ব বাড়ার কারণেই চোখের জলে সে কাজল ধুয়ে যায়। কাজল জলে বুক ভাসালেও, মুছে দেবার সে হাত দুটি আর আপন থাকে না। জীবনে যে ভালোবাসা কি বুঝতে শেখায়, তাকে কখনোই পাওয়া হয় না। বিনা নোটিশেই সে অন্য কারো হয়ে যায় । হারিয়ে যায় জীবন থেকে অনেক দূরে। সব স্বপ্ন সব আশা আর প্রতিশ্রুতি ভেঙেচুরে চিরদিনের জন্য সেও পর হয়ে যায়। যে মানুষ ভালোবাসার অধিকার দেখিয়ে নিজের যত্নের কথা মনে করিয়ে দেয়, সেও একটা সময়ে এলে অযত্নে অবহেলায় একা ফেলে চলে যায়। এ জগতে ক'জনই বা ভালোবেসে ভালোবাসা পায়, ভালোবাসার নাম করে জীবনের সাথে জড়িয়ে একটা সময় এলে সবাই ছেড়ে যায়। লেখা : শাহরিয়ার শরীফ
Like
Love
16
5 Comments 3 Shares 550 Views 0 Reviews
Sponsored

Grow your business at an affordable price

Grow your business at an affordable price

Sponsored
Sponsored